প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২২:৫৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১০:০৯ এএম
মুলহেরিনকে রিং পরিয়ে দিচ্ছেন ওপেন এআই প্রধান অল্টম্যান। ছবি : সংগৃহীত
ছেলে বন্ধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার অলিভার মুলহেরিনকে বিয়ে করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। বিয়ের খবর নিজেই নিশ্চিত করেছেন অল্টম্যান।
যুক্তরাস্ট্রের হাওয়াই দ্বীপের একটি তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দ্বীপের কাইলুয়া-কোনায় ছোট আকারের বিয়ের জমকালো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণ সাদা পোশাক পরে বন্ধু মুলহেরিনকে রিং পরিয়ে দেন অল্টম্যান। তারা সার্ভিয়েটে মোড়ানো একটি গ্লাসের ওপর দাঁড়িয়ে ঐতিহ্যবাহী ইহুদি প্রথা মেনে বিয়ে করেন।
৩৮ বছর বয়সী অল্টম্যান চ্যাটজিপিটি তৈরি করে তাক লাগিয়ে বেশ আলোচনার জন্ম দেন। গত বছরের শেষ দিকে তাকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। কিছুদিন পর কর্মীরা বিদ্রোহ করে তাকে ফিরিয়ে আনেন।
মুলহেরিন একবার মেটাতে কাজ করেছেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।