× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ফটো

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ জানুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। 

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।

অভিনন্দন জানানোর পাশাপাশি শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট। সূত্র : বাসস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা