× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৩:২২ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৪ পিএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি : সংগৃহীত

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

বিবিসি নিউজের ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ভারতের মতামত কী? দ্বিতীয় প্রশ্ন, ভারত কি নির্বাচন পর্যবেক্ষণ করতে কোনো প্রতিনিধিদল পাঠাচ্ছে?

উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ কথা আমরা ধারবাহিকভাবে বলে আসছি। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এই অবস্থানেই আছি। সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন করা হয়েছিল। তখনও এ প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়া হয়েছিল। তাই আমি বিষয়টি এখানেই শেষ করছি।

বিবিসি নিউজের ওই সাংবাদিকের প্রতিনিধিদল সংক্রান্ত দ্বিতীয় প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

জানা গেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদল  বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি আগামী ৯ জানুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

সূত্র : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা