× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি শুল্ক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হতে পারেন। বুধবার (৩ জানুয়ারি) আম আদমি পার্টির (এএপি) বেশ কয়েকজন নেতা এ শঙ্কার কথা জানিয়েছেন। তবে কেজরিওয়ালের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বাধা দিতেই তার বিরুদ্ধে টানা সমন জারি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

বৃহস্পতিবার কেজরিওয়াল অভিযোগ করে বলেন, মদ নীতিকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টি জনগণ প্রায় দুই বছর ধরে শুনছে। এ অভিযোগে দুই বছরে বিজেপির সংস্থাগুলো অনেককে জেরা করেছে। অনেকের বাসায় তল্লাশি চালিয়েছে। অনেককে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন পর্যন্ত এক পয়সারও দুর্নীতি খুঁজে পায়নি ইডি। 

কেজরিওয়ালের প্রশ্ন, দুর্নীতি যদি হয়েই থাকে তাহলে এত কোটি কোটি রুপি কোথায় গেল? এত অর্থ কী তাহলে হাওয়ায় মিলিয়ে গেল? 

বুধবার এএপি নেত্রী অতিশী মারলেনার শঙ্কা প্রকাশ করে বলেন, কেজরিওয়ালকে আগামীকাল (বৃহস্পতিবার) ভোরে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী বন্দোবস্তও করা হচ্ছে। কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কায় এএপির শীর্ষনেতারা পার্টি অফিসে জড়ো হওয়া শুরু করেছেন। পাশাপাশি তাদের আশঙ্কা সত্যি কী হলে পরবর্তী দিনগুলোতে কী কী করা হবে, সেই পরিকল্পনাও তৈরি রাখছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে (এএপি) পার্টিপ্রধানের বাড়ির পথে বাড়তি তৎপরতা দেখা গেছে। কেজরিওয়ালের বাসভবনগামী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির মদ নীতি অনুযায়ী আবগারি শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ তদন্ত করছে সিবিআই। জেরার জন্য কেজরিওয়ালকে তিনবার ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু প্রতিবারই জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

২২ ডিসেম্বর কেজরিওয়ালকে সমন পাঠিয়ে বুধবার নিজেদের দপ্তরে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে সেদিন সকালেই কেজরিওয়াল জানিয়ে দেন, তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না। 

এর আগে গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ডেকে পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। তিনি সেই দুই তলবের একটিতেও সাড়া দেননি। 

এর মধ্যে ২১ ডিসেম্বর কেজরিওয়াল তার যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তার আগেও নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে চলে গিয়েছিলেন কেজরিওয়াল। দল থেকে বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ডেকে পাঠানো হচ্ছে। শুধু তা-ই নয়, কেজরিওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে, তা আইনত বৈধ নয় বলেও দাবি করেছিল দলটি।

সূত্র: এনডিটিভি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা