প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:০৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩০ এএম
দুর্ঘটনার পর সিলভার রঙের সেডান গাড়িটি নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। উত্তর ক্যারোলিনা রাজ্যের উইলমিংটন শহরে নিজেদের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি বাইডেনের গাড়িবহরে জোরে আঘাত করে।
তবে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সিলভার রঙের সেডান গাড়িটি নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলেন। এজেন্টরা চালকের দিকে অস্ত্র তাক করেন। তবে গাড়ির চালক হাত তুলে সারেন্ডার করেন। তাই তাকে আর গুলি করা হয়নি। কিন্তু ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে কি না নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : রয়টার্স