প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৭ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম
দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত
ভেনিজুয়েলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভেনিজুয়েলার একটি মহাসড়কে বেশ কিছু গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার পর কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছে বলে দেশটির দমকল-প্রধান হুয়ান গঞ্জালেজ বুধবার এএফপিকে জানিয়েছেন।
বুধবার গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এই মহাসড়ক রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়।
এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হয়। পরে দেশটির দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেনিজুয়েলার ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষাবিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এ ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। কিন্তু মৃতের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে’ বলে সে সময় তিনি জানান।
সূত্র : এএফপি