× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্ট পদে লড়বেন পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে লড়তে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট নিজেই। আগামী বছরের ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল গত বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঘোষণা করে।

নির্বাচনের ঘোষণার পর শুক্রবার (০৮ ডিসেম্বর) ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর সদস্যদের সামরিক পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রার্থী হওয়ার কথা জানান পুতিন। পুতিন বলেন, ‘সময় এমন যে আমাকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে। আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’

তাই এটা নিশ্চিত করে বলা যায় যে আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন। নির্বাচনে বড় রকমের প্রতিদ্বন্দ্বিতা কিংবা বিরোধিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই পুতিনের। কেননা তার প্রতিদ্বন্দ্বী এখনও অস্তিত্বহীন, থাকলেও কেউ রয়েছেন কারাগারে, কেউ নির্বাসনে। এ ছাড়া দেশটির সংবাদমাধ্যমও তার নিয়ন্ত্রণে।

১৯৯৯ সালের শেষ দিকে তার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান পুতিন। এরপর থেকে ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছেন পুতিন। এর মধ্যে চার মেয়াদে প্রেসিডেন্ট ও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পঞ্চম দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে পুতিনের শাসনের মেয়াদ হবে ৩০ বছর। সাবেক সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টালিনের পর রাশিয়ায় পুতিনের শাসনকাল দেশটিতে যেকোনো শাসকের চেয়ে বেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা