× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি রাজপুত্র তালাল বিমান দুর্ঘটনায় নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৫ দুর্ঘটনায় রাজপুত্র তালাল নিহত হন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৫ দুর্ঘটনায় রাজপুত্র তালাল নিহত হন। ছবি : সংগৃহীত

সৌদি রাজপুত্র তালাল বিন আবদুল আজিজ বিন বান্দার বিন আবদুল আজিজ আস-সৌদ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান নিয়ে প্রশিক্ষণ নেওয়ার সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক দুর্ঘটনায় ৬২ বছর বয়সি এ রাজপুত্র নিহত হন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সৌদি রাজ পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্যমতে, রিয়াদের ইমান তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তালালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে জানাজা ঠিক কখন হবে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

১৯৬২ সালে জন্মগ্রহণকারী রাজপুত্র তালাল ছিলেন রাজপুত্র বান্দার ছেলে। বান্দার বাবা সৌদি আরবের প্রথম রাজা আবদুল আজিজ।

তালাল সৌদি রয়্যাল এয়ার ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সৌদি আরবের প্রধান গোয়েন্দা সংস্থা জিআইপির সহকারী প্রধানের দায়িত্ব পালন করেন।

রাজ পরিবারের বিবৃতিতে তালালের মৃত্যুর বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি। তিনি কোন মডেলের যুদ্ধবিমান চালাতে গিয়ে নিহত হন তাও প্রকাশ করা হয়নি।

তবে লেবাননের সংবাদমাধ্যম আল মাশহাদের খবরে বলা হয়েছে, তালাল বৃহস্পতিবার ধহরান প্রদেশের বাদশাহ আবদুল আজিজ বিমানঘাঁটিতে এফ-১৫ নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেলেন। এ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করেনি সৌদি বিমান বা প্রতিরক্ষা বাহিনী। 

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা