× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ডলার দুর্বল হচ্ছে : ইলন মাস্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৪:১৫ পিএম

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির শক্তিশালী অস্ত্র। ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দফায় দফায় যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বিশ্বকে অবাক করেছে। রাশিয়ার বাহিরে চীন, ইরান, ভেনিজুয়েলা, উত্তর কোরিয়াসহ বিশ্বের নানা দেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাড়াবাড়ির কারণে ডলার দুর্বল হচ্ছে বলে মনে করেন বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও এক্সের (টুইটারের) মালিক ইলন মাস্ক। এক্সের ‘টুইটার স্পেসে’ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত উদ্যোক্তা ডেভিড স্যাচের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাস্ক বলেন, আপনারা এখন দেখবেন যে, বিশ্বের অনেক দেশই ডি-ডলারাইজেশন বা ডলারে লেনদেন কমানো বা বাতিল করার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ, আমরাই (যুক্তরাষ্ট্র) এমনটা করতে বাধ্য করেছি। এমনকি (যুক্তরাষ্ট্রের চির বৈরী বলে পরিচিত) রাশিয়া, চীন ও ইরান ছাড়াও আরও অনেক দেশই এই পথে হাঁটছে।

টুইটার স্পেসের ওই আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যের মধ্যে গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করেন মাস্ক। বিশেষ করে ব্রিকস জোটের দেশগুলোর কথা উল্লেখ করেন তিনি। টেসলার এই নির্বাহী বলেন, এসব দেশ বাণিজ্যের ক্ষেত্রে আজ ডলারকে প্রাধান্য না দেওয়ার চেষ্টা করছে এটি তারা নিজ থেকে বেছে নেয়নি। কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা  মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে তাদের বাধ্য করা হয়েছে।

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা