× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৫:৫২ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা ‘আন আন’

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা ‘আন আন’

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা আন আন মারা গেছে আজ। হংকংয়ের একটি চিড়িয়াখানায় মারা যায় ৩৫ বছর বয়সী পান্ডাটি। খবর বিবিসির।

চীন এই সুন্দর প্রাণিকে তাদের জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করে। ১৯৯৯ ‍সালে চীনের কেন্দ্রীয় সরকার দুটি পান্ডা উপহার দেয় হংকংকে। যার একটি পুরুষ অন্যটি নারী পান্ডা।

পান্ডা দুটি জন্ম চীনের সিচুয়ানের বনে। পুরুষ পান্ডার নাম আন আন এবং নারী পান্ডার নাম জিয়া জিয়া। প্রকৃতিতে পান্ডারা ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু বন্দী বা পোষা অবস্থায় তারা কিছু বছর বেশি বাঁচতে পারে।

২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায় বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী পান্ডা জিয়া জিয়া।

হংকংয়ে হস্তান্তরের পর পান্ডা দুটোকে ওসান পার্কে রাখা হয়। পার্ক কতৃপক্ষ জানায়, বেশকিছুদিন যাবৎ খাবার কম খাচ্ছিল আন আন। নড়াচড়াও করছিল কম।  গত সপ্তাহ থেকে একেবারেই খাচ্ছিল না পান্ডাটি। কেবল পানি খেয়ে আর ঝিমিয়ে দিন কাটছিল তার। এতে চিড়িয়াখানার কর্মচারীরা বুঝতে পেরেছিলেন, পান্ডাটির দিন ফুরিয়ে আসছে।

ওসান পার্ক-এর চেয়ারম্যান পাওলো পং বলেন, পান্ডাটি বেশ চতুর ও খেলাধুলায় পটু ছিল। আমাদের দর্শনার্থীদের প্রচুর আনন্দ দিত পান্ডাটি। তাকে খুব মনে পড়বে।

এ দুটি পান্ডা মারা যাওয়ার পর পার্কটিতে বর্তমানে ইং ইং ও লি লি নামের দুটি পান্ডা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা