প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৬:৫৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৩০ পিএম
কায়রোতে ২১ অক্টোবর শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে শনিবার মিসরের রাজধানী কায়রোতে বসেছিল শান্তি সম্মেলন। কিন্তু কোনো সমঝোতা বা সর্বসম্মত ঘোষণা ছাড়াই সম্মেলনটি শেষ হলো।
সম্মেলনে প্রায় সবকটি আরব দেশ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্যর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু আমন্ত্রণ জানানো সত্ত্বেও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা সম্মেলনে যোগ দেননি। অন্যদিকে ইসরায়েল কোনো প্রতিনিধিই পাঠায়নি।
সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আস-সিসি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এই সংকট সমাধান হবে না। আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
ফিলিস্তিন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আমাদের জনগণ ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়বে না।
ফ্রান্স মানবিক করিডরের কথা বলেছে। জার্মানি ও ইতালি ইসরায়েলকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে।
সূত্র : রয়টার্স