× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজার প্রাচীনতম গির্জায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১১:৪৮ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৫:৩৮ পিএম

গাজার উপত্যকার সেন্ট পোরফিরিওস গ্রিক অর্থোডক্স চার্চে ১৯ অক্টোবর সন্ধ্যায় বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজার উপত্যকার সেন্ট পোরফিরিওস গ্রিক অর্থোডক্স চার্চে ১৯ অক্টোবর সন্ধ্যায় বিমান হামলা চালায় ইসরায়েল। ছবি : সংগৃহীত

গাজার প্রাচীনতম গির্জায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জননিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। হামলায় গির্জাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও অর্থোডক্স পেটরিয়ার্কেট অব জেরুসালেম এসব তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অর্থোডক্স পেটরিয়ার্কেট অব জেরুসালেম উদ্বেগ প্রকাশ করে বলে, গির্জায় ইসরায়েলি বিমান হামলার আমরা তীব্র নিন্দা করছি। গির্জা ও আশ্রয়কেন্দ্রে হামলা চালানো যুদ্ধাপরাধ। ইসরায়েলের এটা মনে রাখা উচিত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েল গির্জায় হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

গাজার উপত্যকার সেন্ট পোরফিরিওস গ্রিক অর্থোডক্স চার্চ গাজা সিটিতে অবস্থিত। দুই দিন আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) এ গির্জা থেকে মাত্র ২৫০ মিটার অদূরে অবস্থিত আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭১ জন নিহত হয়। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এসব গির্জা ও হাসপাতালে বিপুল উদ্বাস্তু মানুষ আশ্রয় নিয়েছে।

সেন্ট পোরফিরিওস গ্রিক অর্থোডক্স চার্চ খ্রিস্টীয় পঞ্চম শতকে নির্মাণ করা হয়। ছবি : সংগৃহীত

সেন্ট পোরফিরিওস গ্রিক অর্থোডক্স চার্চ খ্রিস্টীয় পঞ্চম শতকে নির্মাণ করা হয়। তবে গির্জাটির বর্তমান নকশা ও অবকাঠামো নির্মাণ করা হয় ক্রুসেডের সময় ১১ শতকের মাঝামাঝি। পরে ১৮ শতকে গির্জাটি বড় ধরনের সংস্কার করা হয়। এটি বিশ্বের প্রাচীনতম গির্জাগুলোর অন্যতম। আরবি ভাষাভাষী খ্রিস্টানদের পৃথিবীর আদি খ্রিস্টান গোষ্ঠী হিসেবে ধরা হয়।

সূত্র : আরটি, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা