× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথায় ট্রলি, পরনে লাল পোশাকে 'কুলি' রাহুল গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০০ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৪ পিএম

দিল্লির আনন্দবিহার রেলস্টেশনে স্থানীয় কুলিদের সঙ্গে মাথায় ট্রলি নিয়েছেন রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

দিল্লির আনন্দবিহার রেলস্টেশনে স্থানীয় কুলিদের সঙ্গে মাথায় ট্রলি নিয়েছেন রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

নতুন রূপে দেখা দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও সাংসদ রাহুল গান্ধী। রেলস্টেশনের কুলিদের লাল পোশাক পরেছেন তিনি। শুধু তাই নয়, কুলিদের সম্মানে মাথায় ট্রলি নিয়েছেন এই নেতা। গতকাল বৃহস্পতিবার সকালে সবাইকে চমকে দিয়ে দিল্লির আনন্দবিহার রেলস্টেশনে পৌঁছান রাহুল গান্ধী। এ সময় তার পরনে ছিল স্টেশনের কুলিদের মতো লাল রঙের ইউনিফর্ম। শুধু তাই নয়, হাতে ছিল ব্যাজও। সকাল সকাল দিল্লির জনবহুল এলাকায় রাহুলকে এভাবে দেখতে ভিড় করেন অনেকেই।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির আনন্দবিহার রেলস্টেশনের স্থানীয় কুলি ও কর্মীদের সঙ্গে কথা বলতে যান রাহুল। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ওই স্টেশনের কুলিরা রাহুলকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। 

এরপরই সেখানে ছুটে যান রাহুল। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন তিনি। এরপর কুলিদের সঙ্গে বহন করেন ট্রলিও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুলের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কংগ্রেসের অনেক নেতাকর্মীই ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, আনন্দবিহার রেলস্টেশনে ট্রলি মাথায় নিয়ে হাঁটছেন রাহুল। তাকে ঘিরে রায়েছেন অসংখ্য কুলি।

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, কুলিদের মধ্যে কেউ একজন রাহুলের মাথায় একটি ট্রলি তুলে দিচ্ছেন। এ সময় তিনি হাসছিলেন। মাথায় ট্রলিটি নেয়ার পর কুলিরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।

ভারতে ২০২৪ সালে সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন রাহুল। তার অংশ হিসেবে রেলস্টেশনের কুলিদের সঙ্গে কুলি রূপে দেখা গেল তাকে।

এর আগে ব্যাঙ্গালুরুতে ডেলিভারির কাজ করা একটি দলের সঙ্গে যোগ দেন রাহুল গান্ধী। ওই সময় সেই ডেলিভারি ম্যানদের স্কুটারেও চড়েছিলেন তিনি। এছাড়া দিল্লির আজাদপুর মান্দিতে গিয়ে সাধারণ হকার ও শ্রমিকদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা