প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৮:৪৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ১৯:৪১ পিএম
মুবেন্দে জেলায় ইবোলা সংক্রমিত একটি বাড়ি সেনিটাইজেশনের কাজ করছেন রেড ক্রস কর্মী। ছবি: সংগৃহীত
ইবোলা বিস্তার ঠেকাতে উগান্ডার দুটি জেলায় তিন সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, মুবেন্দে ও প্রতিবেশী কাসান্দা জেলায় শুক্রবার (১৪ অক্টোবর) এ লকডাউন এ লকডাউন জারি করা হয়। এ সময় দুই জেলায় পানশালা, নাইটক্লাব এবং বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। এ ছাড়া পরিস্থিতির অবনতি হলে এই দুই জেলায় করিফিউও জারি করা হতে পারে।
তবে, ইতঃপূর্বে উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি বলছিলেন, ইবোলা করোনা ভাইরাসের মতো বায়ুবাহিত রোগ নয়। তাই লকডাউনের মতো কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু চলতি মাসের শুরুতে মুবেন্দে জেলায় ইবোলা রোগের প্রার্দুভাব ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় শনিবার (১৫ অক্টোবর) ইয়েরি মুসেভেনি মুবেন্দে এবং কাসান্দা জেলায় ২১ দিনে লকডাউন ঘোষণা করেন। লকডাউন চলাকালে সংশ্লিষ্টি এলাকায় কেউ ঢোকতে বা সেখান থেকে কেউ বের হতে পারবে না। তবে পণ্যবাহী ট্রাক ঢোকতে ও বের হতে পারবে।
প্রেসিডেন্ট ইয়েরি বলেন, ‘এগুলো ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য নেওয়া সাময়িক ব্যবস্থা। দ্রুত সময়ের মধ্যে ইবোলা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আমাদের সবার উচিৎ কর্তৃপক্ষকে সহায়তা করা।’ ইবোলা আক্রান্ত কোনো ব্যক্তি আইসোলেশনে যেতে অস্বীকৃতি জানালে তাদের গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি।
ইবোলায় আক্রান্ত হয়ে মুবেন্দে সর্ব প্রথম ২৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারের ছয় সদস্যও এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে রাজধানী কাম্পালেও। সেখানে অক্টোবরে একজনের মৃত্যু হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, রাজধানী শহর এখন ভাইরাসমুক্ত।
ইবোলা ভাইরাস সংক্রামক। এটা শারীরিক ঘনিষ্টতা, থুতু বা লালার মধ্য দিয়ে ছড়িয়ে পড়তে পারে। এর প্রাথমিক কিছু উপসর্গ হল বমি, ডায়রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে অভ্যন্তরীন বা বাহ্যিক রক্তপাত হতে পারে।
প্রবা/এনএস