× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলইডি লেহেঙ্গা পরে ভাইরাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিয়ের দিনকে বিশেষ করে তোলার জন্য প্রায় সব বিষয়েই একটু আলাদা চিন্তা করেন বিভিন্ন মানুষ। এরমধ্যে অনেকেই পোশাকের ক্ষেত্রে দিয়ে থাকেন বিশেষ গুরুত্ব । ঝকঝকে বিভিন্ন ডিজাইনের পোশাক পরেন বর ও কনে। সম্প্রতি পাকিস্তানের একটি বিয়েতে কনের পোশাক নজর কেড়েছে মানুষের। বিয়েতে কনের গায়ে ছিল বরের তৈরি এলইডি লাগানো লেহেঙ্গা।

গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কনে নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন। পরে ভিডিওটি ভাইরাল হলে কনের পোশাকটি মানুষের সামনে আসে। যেখানে একজন বরের সৃজনশীল প্রচেষ্টা ফুটে ওঠেছে।

কনের নাম রিহ্যাব ড্যানিয়াল। বর চেয়েছিল মেহেন্দি অনুষ্ঠানে তার হবু স্ত্রী রিহ্যাবকে যেনো আরও উজ্জ্বল লাগে। তাই তিনি একটি সিদ্ধান্ত নেন এবং নিজেই ডিজাইন করে ফেলেন এলইডি লাগানো লেহেঙ্গার।

রিহ্যাব তার ভিডিওর ক্যাপশনে লেখেন, আমার মেহেন্দি অনুষ্ঠানের পোশাকটি আমার সুপার ডুপার স্বামী ডিজাইন করেছেন। তিনি সব সময় চায়তেন, তার নববধূ যেনো তার জীবনের গুরুত্বপূর্ণ দিনে আলোর সাথে উজ্জ্বল হয়ে উঠে। তবে মানুষ এটা নিয়ে ঠাট্টা করতে পারে বলে তার কিছুটা ভয় ছিল। কিন্তু আমি অত্যন্ত গর্বের সঙ্গে এটা পরিধান করেছি। কারণ আমি জানি এ পর্যন্ত কোন মানুষই তাদের কনের জন্য এই ধরনের চেষ্টা করেনি।

তবে এই অপ্রত্যাশিত সর্টোরিয়াল নির্বাচন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বর ও কনের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বরের সৃজনশীলতার অনেক প্রশংসাও করেছে তারা।

পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, এখনকার কিছু নারীরা পুরুষদের কাছ থেকে বিশাল ভালবাসা চায়। কিন্তু যখন কেউ বিশেষ কিছু করার চেষ্টা করে তখনই তারা ভয়ঙ্করভাবে এর সমালোচনা করে। তবে এই উদ্যোগটি সত্যিই আপনাদের দুজনের কাছেই আনন্দদায়ক।

আরেকজন ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেন, আইডিয়াটা ভালো ছিল কিন্তু সঠিকভাবে করা হয়নি। তারা গ্লোয়িং ফ্যাব্রিক ব্যবহার করলে ভালো হতো।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা