× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৩:৪৭ পিএম

দ্রৌপদী মুর্মু  ও যশবন্ত সিনহা

দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা

ভারতে লোকসভা এবং রাজ্যসভায় আজ সোমবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। দেশটির সংসদ সদস্য ও বিধায়ক মিলিয়ে মোট সাড়ে চার হাজারেরও বেশি আইনপ্রণেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু ও কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী দলের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

এরইমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে সংসদ ভবনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য সংসদ সদস্যরা। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ইতোমধ্যে নিজের ভোট দিয়েছেন মোদি।

ভারতে রাষ্ট্রপতি সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত নয়। দেশটির রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে সকল বিধায়ক ও নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

বাংলাদেশের মতো ভারতীয় রাষ্ট্রপতি হলেন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান যিনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না।

আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২৫ জুলাই দেশটির পঞ্চদশ রাষ্ট্রপতি শপথ নেবেন। ২৪ জুলাই রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে। এর পর ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।

৬৪ বছর বয়সী সাবেক শিক্ষিকা মুর্মু পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বাসিন্দা। তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ৪৮ শতাংশের বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি হিসাবে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচিত হলে ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ হবেন ভারতের সর্বকনিষ্ঠ এবং প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।

কে এই মুর্মু?

১৯৫৮ সালের ২০ জুন দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে স্নাতক শেষ করেন এবং স্কুলশিক্ষক হওয়ার আগে একজন সরকারি কর্মচারী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওড়িশার রাজনীতিতে প্রবেশ করেন। প্রথমে স্থানীয় নাগরিক সংস্থার কাউন্সিলর এবং পরে রাজ্য বিধায়ক হন।

দুই মেয়াদের বিজেপি বিধায়ক ২০০০ সালে রাজ্য সরকারের মন্ত্রী হন। এর প্রায় ১৫ বছর পর মুর্মু ২০১৫ সালের মে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন।

ব্যক্তিগত জীবনে মুর্মু তার স্বামী এবং তাদের দুই ছেলেকে হারিয়েছেন। তার একটি মেয়ে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা