× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইথিওপিয়ায় চলতি মাসে সংঘাতে নিহত ১৮৩ : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১১:৫৭ এএম

ইথিওপিয়ার আমহারা অঞ্চলের লালিবেলা শহরের আংশিক দৃশ্য। ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার আমহারা অঞ্চলের লালিবেলা শহরের আংশিক দৃশ্য। ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও ফানো মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে অন্তত ১৮৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার অফিস এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এ সময় অঞ্চলটির হাজারে বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই জাতিগত আমহারা বংশোদ্ভূত যুবক।

আমহারাভিত্তিক ফানো সশস্ত্র গোষ্ঠীকে আদ্দিস আবাবা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। চলতি মাসে কার্যত ফানোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। এমনকি সংগঠনটির অবস্থানে বিমান হামলাও চালানো হয়েছে।

ফানো মিলিশিয়া গোষ্ঠীও সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। উল্টো চলতি মাসে আমহারা অঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করেছে তারা।

যদিও ইথিওপিয়ার সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে জাতিসংঘের এই পরিসংখ্যানের কোনো প্রতিক্রিয়া জানাননি।

ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল আমহারা। সেখানকার অনেকেই অভিযোগ করে আসছেন, ফানো নয়, ইথিওপিয়ার সরকারই আমহারা অঞ্চলের নিরাপত্তা নষ্টের চেষ্টা করছে। কারণে এই সংঘাতের শুরু। সরকার যদিও এ অভিযোগ অস্বীকার করেছে।

ইথিওপিয়ার সেনাবাহিনী প্রাথমিকভাবে মিলিশিয়াদের তাড়া করে চলতি মাসের শুরুর দিকে। তাদের প্রবেশের এক সপ্তাহ পরই সংঘর্ষ শুরু হয়।

এদিকে রবিবার টিগ্রের তাবর শহরে নতুন করে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে দুই চিকিৎসক জানিয়েছেন।

একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি সংঘর্ষে নিহত চারজনের মরদেহ দেখেছেন। তার শ্বশুরসহ অনেক আহত হয়েছেন। বাড়ির কাছেই অজ্ঞাত বন্দুকধারীরা তার বুকে গুলি করেছিল।

অন্য চিকিৎসক বলেছেন, অন্তত সাতজন মারা গেছেন। তিনজন বেসামরিক নাগরিক চার পুলিশ কর্মকর্তা। যারা সামরিক বাহিনীর সমর্থনে লড়াই করছিলেন।

সূত্র : রয়টার্স/ডয়েচে ভেলে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা