× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বিমান হামলায় বন্ধ আলেপ্পো বিমানবন্দর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৩:০১ পিএম

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯ ফেব্রুয়ারি ২০২২ তোলা। ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। ১৯ ফেব্রুয়ারি ২০২২ তোলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ আগস্ট) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্র জানায়, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিমানবন্দরটিতে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টায় ইসরায়েলি বাহিনী বিমান হামলাটি চালায়।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ গত মে মাসের শুরুতে বিমানবন্দরটিতে হামলা হয়েছিল। তখন বেশ কয়েকজন বেসামরিক জনগণ ও সেনা আহত হয়েছে বলে দাবি করেছিল সিরিয়া।

সিরিয়া সরকার জানায়, উত্তর সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য আনতে বিমানবন্দরটি ব্যবহার করা হতো।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা