× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, বরখাস্ত লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১০:০৬ এএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১০:৫১ এএম

লিবিয়ার বরখাস্ত পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ। ছবি : সংগৃহীত

লিবিয়ার বরখাস্ত পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠকের দায়ে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে লিবিয়ার আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় নিজেদের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করল উত্তর আফ্রিকার দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ বৈঠকের ব্যবস্থা করেন।

ইসরায়েলের এমন বিবৃতির পর লিবিয়ায় অসন্তোষ দেখা দেয়। রবিবার রাজধানী ত্রিপোলিতে এ নিয়ে ছোটখাট বিক্ষোভ হয়। এ পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে দ্রুত বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় যুদ্ধবিধ্বস্ত দেশটি।

লিবিয়ার বরখাস্ত পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গুশ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে আমার আকস্মিকভাবে দেখা হয়েছে। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আমার কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।’

অন্যদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাদের মধ্যে প্রস্তুতি ছাড়া যে সাক্ষাৎ হয়েছে তাতে কোনো আনুষ্ঠানিক আলোচনা, চুক্তি বা সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে কথা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে আবার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে লিবিয়া।

২০২০ সাল থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর ভিত্তিতে দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা