× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৫ পিএম

ফরাসি সরকারের পদক্ষেপ নাইজারের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে নাইজারের সামরিক নেতৃত্ব। ছবি: সংগৃহীত

ফরাসি সরকারের পদক্ষেপ নাইজারের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছে নাইজারের সামরিক নেতৃত্ব। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাষ্ট্রদূতকে নাইজার ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) একটি চিঠির মাধ্যমে এই নির্দেশ দেয় নাইজারের সামরিক নেতৃত্ব।

আল-জাজিরা জানায়, ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বলা হয়েছে তিনি যেন ৪৮ ঘন্টার মধ্যে নাইজার ছেড়ে চলে যান। সেই হিসেবে ইত্তেকে রবিবারের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশটি ছেড়ে চলে যেতে হবে। 

নাইজারের সামরিক নেতৃত্ব চিঠিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের আমন্ত্রণ উপেক্ষা করেছেন সিলভাইন। ফরাসি সরকারের পদক্ষেপ নাইজারের স্বার্থের পরিপন্থী। এ জন্যই ইত্তেকে নাইজার থেকে বহিষ্কার করা হয়েছে।

নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্টসিয়াল গার্ড। এরপর থেকে দেশটিতে নানা ধরনের সংকট চলছে।

নিজেদের রাষ্ট্রদূত বহিষ্কারের জবাবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ত্যাগ করতে বলার কোনো অধিকার নেই জান্তা কর্তৃপক্ষের। 

নাইজার ১৯০০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল। দেশটিতে এখনো প্রায় দেড় হাজার ফরাসি সেনা রয়েছে। 

ফ্রান্সসহ অধিকাংশ পশ্চিমা দেশ সামরিক অভ্যুত্থানের বিরোধীতা করেছে। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে জান্তার প্রতি বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু জান্তা তা প্রত্যাখ্যান করেছে। ফলে দেশটিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। 

সূত্র: আলজাজিরা




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা