× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১২:৫৫ পিএম

ভারতের তামিলনাড়ুতে একটি থামানো ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে একটি থামানো ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে একটি থামানো ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে মাদুরাই রেলওয়ে স্টেশনে ওই ঘটনা ঘটে। মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষের এক সংবাদবিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ ভোর ৫টা ১৫ মিনিটে আগুন লাগে। আধাঘণ্টা পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হন। সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ আগুন তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।

প্রাইভেট পার্টি কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাইভেট পার্টি কোচের যাত্রীরা উত্তর প্রদেশের লখনউ থেকে এসেছে। আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন।

প্রাইভেট পার্টি কোচটি ১৭ আগস্ট লখনৌ থেকে যাত্রা শুরু করে। তার রবিবার চেন্নাই হয়ে লখনৌতে ফেরার কথা ছিল।

প্রাইভেট পার্টির কোচের কেউ খাবার রান্না করার চেষ্টা করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আলুর ব্যাগ ও সিলিন্ডার পাওয়া গেছে।

ভারতীয় ট্রেনে যাত্রীবাহী কোচে গ্যাস সিলিন্ডারের মতো কোনো দাহ্য পদার্থ বহন করার অনুমতি নেই।

এর আগে চলতি বছরের জুন মাসে ভারতের ওড়িশা রাজ্যে তিন ট্রেনের সংঘর্ষে অন্তত ২৮৮ জন নিহত হন। আহত হন আরও প্রায় ৯০০ জন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা