× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে রেডক্রস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৯:০০ পিএম

কাবুলের রেড ক্রস পুনর্বাসন কেন্দ্রে অপেক্ষমান রোগীদের একটি দৃশ্য। ২০২২ সালের ৯ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

কাবুলের রেড ক্রস পুনর্বাসন কেন্দ্রে অপেক্ষমান রোগীদের একটি দৃশ্য। ২০২২ সালের ৯ এপ্রিল তোলা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে চলতি মাসের শেষে ২৫টা হাসপাতালে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে রেডক্রস। অর্থাভাবেই সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানটি দেশটিতে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে বলে জানা গেছে। 

রেডক্রসের আফগানিস্তানবিষয়ক মুখপাত্র ডিয়োগো আলকানতারা বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানে কার্যক্রম চালানোর মতো পর্যান্ত অর্থ আমাদের হাতে নেই। আমরা দাতা, বিভিন্ন দেশের সরকার ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তহবিলের জন্য বিকল্প উৎসের সন্ধান অব্যাহত থাকবে। তবে আগস্টের শেষে আমাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হতে পারে। 

দুই বছর আগে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের অন্য খাতের মতো হাসপাতালের অবস্থাও অত্যন্ত খারাপ হয়ে পড়ে। এ অবস্থায় সেখানে হাসপাতালে সহায়তা দেওয়ার পদক্ষেপ নেয় রেডক্রস। 

রেডক্রস আফগানিস্তানে মোট ৩৩টি হাসপাতালে কার্যক্রম চালাত। ইতঃপূর্বে আটটার কার্যক্রম বন্ধ হয়েছে। এখন বাকি ২৫টা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রেডক্রসের হাসপাতালগুলোয় ১০ হাজারের ওপর ডাক্তার ও নার্স, কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। 

২০২১ সাল থেকে শুরু করা হাসপাতালের কার্যক্রম বন্ধ করলেও আফগানিস্তানে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র চালু রাখবে রেডক্রস। 

হাসপাতালে রেডক্রসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবেশী পাকিস্তানে আফগান রোগীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটা দেশটির জন্য উদ্বেগের। কারণ তাদেরও পর্যাপ্ত ডাক্তার-নার্স ও অন্য মেডিকেল সুবিধা নেই। 

সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা