× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ২৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ০৯:৪৬ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১০:৫৮ এএম

পেট্রোল স্টেশনের আগুন নেভাতে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। ছবি : দাগেস্তান কর্তৃপক্ষ

পেট্রোল স্টেশনের আগুন নেভাতে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। ছবি : দাগেস্তান কর্তৃপক্ষ

রাশিয়ার দক্ষিণে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাচকালায় মহাসড়কের পাশে সোমবার (১৪ আগস্ট) একটি পেট্রোল স্টেশনে আগুন ও বিস্ফোরণের ঘটনায় তিন শিশুসহ ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আঞ্চলিক জরুরি চিকিৎসকদের বরাতে এমনটাই জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

আগুনের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে তা আনুমানিক ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। যখন বিস্ফোরণটি হয়, সেখানে অনেক গাড়ি পার্ক করা ছিল। আগুন নিয়ন্ত্রণে ২৬০ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় ৩ ঘণ্টা  লেগেছে।

এদিকে রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬-তে; যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বলছে, আহতের মধ্যে ১৩ শিশুও রয়েছে। তবে এর মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক কি না জানা যায়নি।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের চ্যানেল থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, গুরুতর আহতদের মস্কোয় সরিয়ে নেওয়ার জন্য একটি বিমান মাখাচকালায় পাঠানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখানে বিস্ফোরণ হলে কাছাকাছি একটি পেট্রোল স্টেশনেও ছড়িয়ে পড়ে।

যখন এ ঘটনাটি ঘটে তখন স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট বাজছিল এমনটা জানিয়ে দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে বলেছেন, বিস্ফোরণের কারণ ও ধরন জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই দিনে আরেক ঘটনায় রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার তেলসমৃদ্ধ খন্তি-মানসিস্ক অঞ্চলের তালিনস্কয় তেলক্ষেত্রে বিস্ফোরণে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। প্রায় ১০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন লেগেছিল। প্রাথমিকভাবে সে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা