× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকাডুবে প্রাণ হারাল আরও ১৭ রোহিঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৭:২২ পিএম

নৌপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার পথে ২০২২ সালে অন্তত ৩৪৮ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। প্রতীকী ছবি

নৌপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার পথে ২০২২ সালে অন্তত ৩৪৮ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। প্রতীকী ছবি

মালয়েশিয়া যাওয়ার পথে অন্তত আরও ১৭ রোহিঙ্গা নৌকাডুবে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) উদ্ধারকারী সংস্থা শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে। 

রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়েভিত্তিক শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের উদ্ধারকর্মী বায়ার ল্যা এএফপিকে জানান, ৫০ জনের বেশি যাত্রি নিয়ে নৌকাটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। রবিবার (৬ আগস্ট) রাতে উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়। বুধবার পর্যন্ত তারা ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার করেছে আটজন। বাকিরা এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর জ্বালাও-পোড়াওয়ের মুখে ২০১৭ সালে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের প্রায় সবাইকে উখিয়া-টেকনাফের শীর্ণ কুটিরে রাখা হয়েছে। হাতিয়ার ভাসানচরে পাঠানো হয়েছে অল্প সংখ্যক।  

অন্যদিকে রাখাইনে এখনও কয়েক লাখ রোহিঙ্গা রয়েছেন। তাদের কঠোর নজরদারিতে থাকতে হয়। তাদের চলাফেরা অত্যন্ত সীমিত। 

এ অবস্থায় কয়েক বছর ধরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়িয়ে দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার প্রবণতা রোহিঙ্গাদের মধ্যে বেড়েছে। ঠুনকো নৌকাতে করে বিপদসংকুল সাগর পাড়ি দিয়ে এসব দেশে যাওয়ার পথে প্রায় হতাহতের ঘটনা ঘটে। 

গত জানুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তথ্যমতে, ২০২২ সালে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাড়ে ৩ হাজারের বেশি রোহিঙ্গা ৩৯টি নৌকায় করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গেছেন, যা আগের বছরের তুলনায় ৭০০ জন বেশি। আন্দামান ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে গত বছর অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

সূত্র : এএফপি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা