× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার তেলের ট্যাংকারে ড্রোন হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৪:৪৪ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

কের্চ ব্রিজের অদূরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার। ছবি : সংগৃহীত

কের্চ ব্রিজের অদূরে রাশিয়ার একটি তেলের ট্যাংকার। ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি তেলের ট্যাংকারে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (৪ আগস্ট) রাতে পরিচালিত এ হামলায় তেল ট্যাংকারটির ইঞ্জিনঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাংকারটি ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

রাশিয়ার নভোরোসিয়স্ক মেরিন উদ্ধার সমন্বয় কেন্দ্র (এমআরসিসি) জানায়, হামলায় নাবিকদের কেউ হতাহত হয়নি। ইঞ্জিনঘর কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা এতটা গুরুতর নয়। 

ট্যাংকারটার নাম কোনো কর্মকর্তা জানাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের বিভিন্ন অ্যাকাউন্টে ট্যাংকারটার নাম সিগ অয়েল ক্যারিয়ার বলে উল্লেখ করা হয়েছে। 

কৃষ্ণসাগরের কের্চ ব্রিজ থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে শুক্রবার রাতে ওই ট্যাংকারটা অবস্থান করছিল। রাত আনুমানিক ২টার দিকে তাতে একটি সামুদ্রিক ড্রোন হামলা চালায়।

স্পিডবোট আকৃতির সামুদ্রিক ড্রোনগুলো সাধারণ বিপুল পরিমাণ ডিনামইটে ভর্তি থাকে। ফলে এগুলো আঘান হানলে বিকট শব্দ হয়। সামুদ্রিক ড্রোনগুলো পানিতে ভেসে থাকতে পারে, আবার ডুবও দিতে পারে। 

ট্যাংকারে হামলা চালানোর আগে শুক্রবার সকালে রাশিয়ার একটি জাহাজেও একটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের ওলেনেগর্স্কি গোর্নিয়াক নামক জাহাজটিকে প্রায় ৪৫০ কেজি ডিনামাইটে ভর্তি একটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটি উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। 

নভোরোসিস্ক বন্দরের ইউক্রেনের দুটি সামুদ্রিক ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করার কথা জানালেও এতে নিজেদের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে কিছু বলেনি রাশিয়া। 

সূত্র : আরটি, বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা