× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের তথ্য প্রযুক্তি বিধিমালার সংশোধনী প্রত্যাহারের আহ্বান

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৮:৪১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের তথ্য প্রযুক্তি বিধিমালা-২০২১ (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড বা আইটি রুলস ২০২১)- এর প্রস্তাবিত সংশোধনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে খোলা চিঠি দিয়েছে  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনসহ ১৯ টি সংস্থা। 

চিঠিতে স্বাক্ষরকারীরা ওই বিধিমালার সংশোধনের উদ্যোগ গ্রহণ ও প্রস্তাবিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শুরুর জন্য ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছে। তবে বিধিমালায় কিছু ধারার জন্য তারা উদ্বেগ প্রকাশ করেছে।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ভারতে মত-প্রকাশের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের ওপর সরকারি নিয়ন্ত্রণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তথ্য প্রযুক্তি বিধিমালা দেশটির সংবিধান এবং তাদের স্বাক্ষরিত আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে স্বীকৃত অধিকারের জন্য সরাসরি হুমকি। বিধিগুলোর সংশোধন এসব আইনের আলোকে করা উচিত।

বিধিমালার সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাগুলো বলছে, এসব সংশোধনী মত-প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও যোগাযোগ ব্যবস্থাকে বাধাগ্রস্থ করবে। তথ্যের অবাধ প্রবাহের ওপর সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। পাশাপাশি অনলাইন কন্টেন্টের ওপর সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি পাবে। এ ছাড়া এগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের জন্য নাগরিকের যে কোনো তথ্য সরকারকে সরবরাহের বাধ্যবাধকতা সৃষ্টি করবে। 

তারা আরো জানায়, ভারতের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে আইটি রুলস ২০২১- এর সংশোধনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতীয় সংবিধানের আলোকে হওয়া প্রয়োজন। 

চিঠিতে স্বাক্ষরকারীরা ভারতকে ওই বিধিমালার কার্যক্রম স্থগিত বা প্রস্তাবিত সংশোধনী প্রত্যাহার করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বিধি প্রণয়নের আহ্বান জানায়। সংবাদ বিজ্ঞপ্তি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা