× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১২:৫৮ পিএম

দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের নৌ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের নৌ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া সোমবার গভীর রাতে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম একটি সাবমেরিন দক্ষিণ কোরিয়ার জলসীমায় আসার কয়েক ঘন্টা পর এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশ। 

মঙ্গলবার (২৫ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়,  আমরা উত্তর কোরিয়ার উস্কানিমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র প্রতিবাদ জানাই। তাদের এ কার্যক্রম কোরিয়া উপদ্বীপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র দুটি কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে পড়ার আগে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 

যুক্তরাষ্ট্র সোমবার এক বিবৃতিতে জানায়, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ওই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন সোমবার দক্ষিণ কোরিয়ার দ্বীপ জেজুতে নোঙর করে। 

গত সপ্তাহেও উত্তর কোরিয়া একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করেছে। 

সূত্র : রয়টার্স 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা