× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মলে ফুটন্ত পানির পাইপ ফেটে নিহত ৪, আহত ৭০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২১:৩২ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ২১:৩৮ পিএম

মলে ফুটন্ত পানির পাইপ ফেটে নিহত ৪, আহত ৭০

পশ্চিম মস্কোর একটি বড় শপিংমলে ফুটন্ত পানির পাইপ ফেটে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।

শনিবার (২২ জুলাই) মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাইপ ফেটে যাওয়ার কারণে শপিংমলে এই বিপর্যয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর অনুসারে,  শপিংমলের একটি অংশ প্লাবিত করেছে ফুটন্ত পানি।

নিউজ আউটলেট ‘লাইফ’ বলছে, একটি দোকানের নন-রিটেল অংশে পাইপটি ফেটে যায়। ফলে ফুটন্ত পানি ও বাষ্পে অনেকে দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। মেয়র বলছেন, ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

২০০৭ সালে ৬২ হাজার বর্গমিটার এলাকার ওপর শপিংমলটি নির্মিত হয়। মলটিতে দেড়শরও বেশি দোকান ও বুটিক রয়েছে। সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা