× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে নিহত ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৬:৪০ পিএম

পাতালরেল স্টেশনের একটি অংশ ঘিরে রেখেছে পুলিশ। ২১ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

পাতালরেল স্টেশনের একটি অংশ ঘিরে রেখেছে পুলিশ। ২১ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নিহত  হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২১ জুলাই) সিউলের একটি পাতালরেল স্টেশনে এ ঘটনা ঘটেছে। 

বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে রয়টার্স জানায়, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩০ বছর বয়সি ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ওয়াইটিএনকে জানায়, পুলিশ আসার পর হামলাকারী পুলিশকে বলেন সে বাঁচতে চায় না। জীবনের কোনো কিছুই তার প্রত্যাশা অনুযায়ী চলছিল না। 

আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের গুরুতর। 

সূত্র : রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা