× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনো পদত্যাগ করেনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৩:২০ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২২ ১৩:৫২ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের গতকাল (১৩ জুলাই) পদত্যাগের কথা থাকলেও এখনো পদত্যাগপত্র জমা দেননি তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

দেশটিতে সৃষ্ট চরম অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে জনগণ প্রেসিডেন্ট গোটাবায়ারও পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। চলমান এই বিক্ষোভ থেকে বাঁচতে বুধবার মালদ্বীপ পালিয়ে যায় গোতাবায়া।

গতকাল বুধবার দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার কথা ছিল বলে জানায় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। তবে আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি তিনি।

এদিকে, আজ গোটাবায়ার সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটে ওঠেননি তারা। এখন ব্যক্তিগত উড়োজাহাজে করে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানা যায়।

গতকাল তিনি তার অবর্তমানে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলে দেশজুড়ে আবারও তীব্র হয়ে উঠে আন্দোলন। বিক্ষোভকারীরা রনিলেরও পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে দখল করে নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা