× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে লুলার জয়, ভোট গড়াল দ্বিতীয় দফায়

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:৩৮ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ০৭:৩২ এএম

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট ৩০ অক্টোবর। ছবি : সংগৃহীত

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট ৩০ অক্টোবর। ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। রবিবারের (২ অক্টোবর) প্রথম দফায় বামপন্থি সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিজয়ী হয়েছেন। তবে ৫০ শতাংশ ভোট পাওয়ার শর্ত পূরণ না হওয়ায় দ্বিতীয় দফার ভোট হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফার ফলাফলে দেখা যায় লুলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। তার বিপরীতে বর্তমান ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো পেয়েছেন ৪৩ শতাংশ।

এ নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, দ্বিতীয় দফার ভোট এড়াতে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়।0

ব্রাজিলকে এখন এ দুজনের মধ্যে কে নেতৃত্ব দেবেন, তাকে বেছে নেওয়ার জন্য ভোটাররা চার সপ্তাহ সময় পাচ্ছেন। ৩০ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে।

ব্রাজিলের নির্বাচনে প্রথম দফায় জিতে দ্বিতীয় দফায় যাওয়া একজন প্রার্থীর জন্য সমস্যাজনক। যা প্রায় ২৪ বছর পর দেশটিতে ঘটল। তবে প্রেসিডেন্ট বলসোনারো ও লুলা তাদের সমর্থকদের আশা দিয়েছেন, তারা এটিতে সফলতা পাবেন। উভয় প্রার্থী এটিকে বিজয় হিসেবে দেখছেন।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে লুলা অংশ নেননি। তিনি তখন একটি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন। এই বামপন্থি নেতা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।

এবারের নির্বাচনের আগে শীর্ষস্থানীয় জরিপ প্রতিষ্ঠান ডাটাফোলায় লুলার অনেক পেছনে দেখানো হয় বলসোনারোকে। তবে নির্বাচনের ফলে দেখা যায়, সে তুলনায় তিনি ভালো করেছেন।

হাড্ডাহাড্ডির এ লড়াই নির্বাচনের আগে প্রচারেও দেখা যায়। ভোটের আগে সর্বশেষ টিভি বিতর্কে প্রেসিডেন্ট বলসোনারো লুলাকে ‘চোর’ আখ্যা দেন। ওই মামলার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন, যে মামলায় ৫৮০ দিন জেল খাটেন লুলা।

এর জবাবে বলসোনারোকে ‘পাগল’ বলেন সাবেক এই প্রেসিডেন্ট। আমাজন বনাঞ্চল উজাড়করণসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিশ্বব্যাপী ব্রাজিল প্রেসিডেন্টের ব্যাপক সমালোচন রয়েছে।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা