× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগাম জামিন পেলেন ইমরান খান

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ১৭:৩৩ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৯:১০ পিএম

আদালত চত্বরে ইমরান খান।

আদালত চত্বরে ইমরান খান।

একটি জনসভায় পুলিশ কর্মকর্তা এবং একজন মহিলা বিচারকের বিরুদ্ধে মন্তব্য করার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর তাকে আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

তবে ওই মামলায় ইমরানকে ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ডন জানিয়েছে, রাজধানীর একটি দায়রা আদালতে মামলার শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) শত শত সমর্থক ইসলামাবাদে তার বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন শহরে প্রতিবাদ করেছিলেন।

কিন্তু, ইসলামাবাদ পুলিশ বলেছে, ইমরানের বাসভবনে গত শনিবার ৩০০ জন পুলিশ অফিসারকে পাঠানোর খবর স্রেফ ‘গুজব’ এবং ‘ভিত্তিহীন।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ গত শনিবার একটি টিভিতে বলেছেন, ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি একটি রুটিন ওয়ার্ক ছিল। তাই তাকে গ্রেপ্তারের প্রশ্নই নেই।’

বিচারক জেবা চৌধুরীর বিরুদ্ধে এবং তার চিফ অব স্টাফ শাহবাজ গিলকে গ্রেপ্তার করার জন্য ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সমাবেশে ‘অ্যাকশনের’ হুমকি দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গত ২০ আগস্টের সমাবেশের জন্য আইএইচসি কর্তৃক আদালত অবমাননার অভিযোগও আনা হয়। ইমরান পুলিশ হেফাজতে গিলকে নির্যাতনের অভিযোগ করেছেন।

৬৯ বছর বয়স্ক খান কর্মকর্তাদের হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার কথাগুলো প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে। 

বিচারকের বিরুদ্ধে মন্তব্যের জন্য ইমরান ক্ষমা চাইতে ইচ্ছুক বলার পর দেশটির এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা স্থগিত করা হয়েছে।

গিলকে আগস্টে একটি টিভি টক শোতে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পিটিআই।

প্রবা/জিজি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা