× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালিতে বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৬:২৮ পিএম

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ছবি : সংগৃহীত

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ছবি : সংগৃহীত

ইতালির মিলানে শুক্রবার (৭ জুলাই) ভোরে এক বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস টুইটারে বলেছে, ‘ছয়জন নিহত, ধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্টের সমস্যায় অনেক লোক হাসপাতালে ভর্তি রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ওই বৃদ্ধনিবাসের ভবন থেকে কয়েক ডজন লোককে দ্রুত সরিয়ে এনেছেন।’

এএফপির এক ফটোগ্রাফার নিহতের মধ্যে দুজনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিতে দেখেছেন।

ইতালির দক্ষিণাঞ্চলীয় এই নগরীর তিন তলা বৃদ্ধনিবাস ভবনটিতে ২১০ জন বাস করতেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নিহতের মধ্যে পাঁচজন নারী রয়েছেন, যাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছরের মধ্যে।’

এজিআই নিউজ এজেন্সি জানিয়েছে, ষষ্ঠ নিহত ব্যক্তির বয়স ৭৩ বছর।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা