প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১১:১২ এএম
উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। ২৫ জুন ওড়িশার গ্যাঞ্জাম জেলার ডিগপাহানদী এরিয়া ওঁ বেরহমপুর-তাপিতাপানি রোডে। ছবি : সংগৃহীত
ভারতের ওড়িশায় একটি বিয়ের গাড়ি দুর্ঘটনায় ১২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
রবিবার (২৫ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার ওড়িশার স্থানীয় পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভি জানায়, রবিবার রাতে ওড়িশার গ্যাঞ্জাম জেলায় বিয়ের অনুষ্ঠান শেষে একটি গাড়ি গন্তব্যে ফিরছিল। পথিমধ্যে ডিগপাহানদী এরিয়া ওঁ বেরহমপুর-তাপিতাপানি রোডে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে বিয়ে গাড়িটার সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গ্যাঞ্জাম জেলার পুলিশপ্রধান সারাভানা ভিভেক ম।
সূত্র : এনডিটিভি