× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াগনারের বিদ্রোহ দমনে চেচেন নেতা রমজান কাদিরভের প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ০০:০১ এএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ০০:১৫ এএম

চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

ওয়াগনার বাহিনীর বিদ্রোহ দমনে মস্কোকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। শনিবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম এক পোস্টের বিবৃতিতে তিনি এ প্রস্তাব দেন। 

তিনি পোস্টে লেখেন, প্রিগোজিন রাশিয়ার পিঠে ছুরি মরার মতো আচরণ করেছেন। ভাড়াটে ওয়াগনার বাহিনীর বিদ্রোহ দমনে কঠোর পদ্ধতি অনুসরণ করতে হবে। 

এ ছাড়াও তিনি বলেন, আমাদের বাহিনী ওয়াগনার বাহিনী অবস্থানে দিকে অগ্রসর হচ্ছে। আমাদের চেচেন যোদ্ধরা রাশিয়ার সামরিক ইউনিটগুলিকে রক্ষা করার কাজ করবে।

এ দিকে শনিবার প্রায় ২৫ হাজার সেনা নিয়ে রোস্তোভ অঞ্চলে প্রবেশ করেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তিনি দাবি করেন, তার সেনাদের ওপর হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর এ হামলার বিচারের জন্য রাজধানী মস্কোতে গিয়ে বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করবেন বলে জানান তিনি।

 রমজান কাদিরভ ২০০৭ সাল থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলকে শাসন করে আসছেন। ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এ নেতা পুতিনের আস্থাভাজন হিসেবে পরিচিত।

ওয়াগনার সেনাদের মতো ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিল চেচেন সেনারাও। সে সময় প্রিগোজিন ও রমজান কাদিরভের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমালোচনা করার পর, তার সঙ্গে দূরত্ব তৈরি করেন রমজান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা