× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সু চির অস্ট্রেলীয় উপদেষ্টার তিন বছরের জেল

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১২:১১ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

অং সান সু চির সঙ্গে তার অর্থনৈতিক অস্ট্রেলীয় উপদেষ্টা শন টার্নেল। ছবি : সংগৃহীত

অং সান সু চির সঙ্গে তার অর্থনৈতিক অস্ট্রেলীয় উপদেষ্টা শন টার্নেল। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাবেক অর্থনৈতিক উপদেষ্টাকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক সরকার।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেপ্তার করার কয়েক দিন পর শন টার্নেল নামের ওই অস্ট্রেলীয় উপদেষ্টাকে ইয়াঙ্গুনে আটক করা হয়। 

দেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের জন্য সু চির সঙ্গে তাকে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় ওই উপদেষ্টাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে সু চিকেও একই আইন লঙ্ঘনের জন্য তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সু চি ইতোমধ্যে বিভিন্ন মামলায় ২০ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাদের বিচার একটি সামরিক আদালতে পরিচালিত হয়েছে, যেখানে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না।

টার্নেলের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ এবং ব্যাপক বিদেশি লবিং হয়েছে। অস্ট্রেলীয় সরকার ধারাবাহিকভাবে জান্তা সরকারকে তাকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে। 

এই বছরের শুরুর দিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও মিয়ানমারের সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক বৈঠকে তার মুক্তির জন্য আবেদন করেছিলেন। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা এবং টার্নেল মিয়ানমারের নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন।

টার্নেল সিডনির একজন অর্থনীতিবিদ এবং অভ্যুত্থানের আগে সু চির নেতৃত্বে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে। এই ঘটনা সারা দেশে ব্যাপক বিক্ষোভ এবং প্রতিরোধ আন্দোলনের জন্ম দেয়।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সু চি, অন্যান্য আইনপ্রণেতা, কর্মী ও সাংবাদিকসহ ১৫ হাজার ৬০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা