× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কমেছে ৯৪ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ০০:৪৫ এএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৬:১৭ পিএম

বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কমেছে ৯৪ শতাংশ

২০২২ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ কমে ৫৫.২ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ৫৪০ কোটি টাকায় নেমে এসেছে। আগের বছরের চেয়ে মোট আমানত কমেছে ৯৩.৭ শতাংশ বা ৮৭১.১ মিলিয়ন ফ্রাঁ।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২২ জুন) এসএনবি এ প্রতিবেদন প্রকাশ করে।

আলোচ্য বছরে মোট আমানত কমলেও ব্যক্তি পর্যায়ের আমানতের পরিমাণ ৩৫.৩ শতাংশ বেড়ে ৩৫.৪ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৩৪৮.৪ কোটি টাকা হয়েছে; যা আগের বছরে ২০২১ সালে ছিল ২৬.৩ মিলিয়ন সুইস ফ্রাঁ।

২০২২ সালে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সুইস ব্যাংকে ১৯.৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁর সমপরিমাণ অর্থ আমানত রাখা হয়। এক বছর আগে যা ছিল ৮৪৪.৫ মিলিয়ন ফ্রাঁ।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি জমা রয়েছে ভারতীয়দের অর্থ। সেটাও ১১.২ শতাংশ কমে ৩,৪০০ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে।

সুইস ব্যাংকে মোট আমানতের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এক বছরে আমানত পতনের সর্বোচ্চ রেকর্ডও বাংলাদেশের। এরপর আফগানিস্তানের ৭৭.৫ শতাংশ এবং পাকিস্তানের ৪৫ শতাংশ কমেছে বার্ষিক আমানত।

দক্ষিণ এশিয়ার মধ্যে সুইস ব্যাংকে নেপাল থেকে আমানতের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে। ২০২২ সালে যা ৬২ শতাংশ বেড়ে ৪৮২ মিলিয়ন সুইস ফ্রাঁয় উন্নীত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা