× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খনি ধসে ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করল চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৩:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ফেব্রুয়ারিতে চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে ৫৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে বেইজিং।

এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়া।

প্রত্যন্ত আলক্সা লিগের খোলা খনিতে ৫৯০ ফুট ধসের পরে কয়েক ডজন লোক নিখোঁজ হয়েছিল।

উদ্ধারকারীরা প্রাথমিকভাবে ধ্বংসাবশেষের নিচ থেকে ছয়জনকে জীবিত এবং ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু দেশটির কর্তৃপক্ষ কয়েক মাস ধরে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি।

আঞ্চলিক জরুরি ব্যুরোকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টিভি সিসিটিভি বুধবার (২১ জুন) জানিয়েছে, দুর্ঘটনার পরে নিখোঁজ হিসেবে চিহ্নিত ৪৭ জনের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করা হয়েছে।

সিসিটিভি আরও জানিয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ হয়েছে এবং ২২ ফেব্রুয়ারি বড় আকারের খনি ধসে ৫৩ জনের মৃত্যু হয়েছে।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সে সময় কর্তৃপক্ষকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন।

স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, উদ্ধার অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ শত শত উদ্ধারকর্মী এবং ১০০টির বেশি সরঞ্জাম মোতায়েন করেছিল।

চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে যেখানে ওই কয়লা খনি অবস্থিত সেই আলক্সা লিগ হলো চীনের একটি কম জনবহুল এলাকা, যার অর্থনীতি মূলত খনিশিল্পের ওপর নির্ভরশীল।

সাম্প্রতিক দশকে চীনে খনির নিরাপত্তাব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করা হলেও এ শিল্পে এখনও প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সূত্র : ব্যারন্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা