× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় বিপর্যয় : গুজরাট ও করাচিতে আঘাত হানবে বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:৩৫ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৪:৩০ পিএম

ঘূর্ণিঝড় বিপর্যয়ের বিভিন্ন পূর্বাভাস। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় বিপর্যয়ের বিভিন্ন পূর্বাভাস। ছবি : সংগৃহীত

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারত ও পাকিস্তানের উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে। তবে ‘অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়টি’ ইতোমধ্যে কিছুটা শক্তি হারিয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে ঘূর্ণিঝড়টি ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস করা হয়েছে।

বিপর্যয় মোকাবিলায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার (১৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সোমবার (১২ জুন) বৈঠক করেন। একই দিন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিতে প্যাটেলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এনডিটিভি জানায়, ইতোমধ্যে গুজরাটের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাইয়েও বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার আঘাত হানার সময় বিপর্যয়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে তা থাকবে প্রায় ১৭০ কিলোমিটার। একই সঙ্গে প্রবল বৃষ্টি থাকবে।

পাকিস্তানের গণমাধ্যম জিওনিউজ জানায়, সাগরের পানি বাড়তে শুরু করেছে। সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সমুদ্রনগরী করাচিতে নিয়মিত বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, উপকূলের ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে তা জানা যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ১০টা জানায়, পরবর্তী ১২ ঘণ্টায় অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়টির তীব্রতা কমবে। ফলে ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি অত্যন্ত প্রবল থেকে শুধু প্রবল ঘূর্ণিঝড়ে নামিয়ে আনা হবে।

সূত্র : এনডিটিভি, জিওনিওজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা