প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৭ পিএম
ইরানি সরকারের বিরুদ্ধে রবিবার কানাডার টরন্টোয় বিক্ষোভ করেছে সেখানে বসবাসরত ইরানিরা।
নৈতিকতা পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশব্যাপী বিক্ষোভে হস্তক্ষেপ এবং শত্রুতামূলক মিডিয়া কভারেজের জন্য ব্রিটেন এবং নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনভিত্তিক ফার্সি ভাষার মিডিয়া, আইএসএনএ নিউজ এজেন্সির ‘শত্রুতামূলক চরিত্রের’ প্রতিক্রিয়ায় শনিবার ব্রিটেনের রাষ্ট্রদূত এবং নরওয়ের রাষ্ট্রদূতকে দেশটির পার্লামেন্ট স্পিকারের ‘হস্তক্ষেপবাদী অবস্থান’ ব্যাখ্যা করার জন্য তলব করা হয়েছে বলে জানিয়েছে ডন।
নরওয়ের রাষ্ট্রদূত টুইটারে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
নিউজ এজেন্সি আইএসএনএ রবিবার জানিয়েছে, আমিনির অন্ত্যেষ্টিক্রিয়ায় ছড়িয়ে পড়া বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং বছরের পর বছর প্রতিবাদের সবচেয়ে বড় তরঙ্গে পরিণত হয়েছে এটি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, চলমান বিক্ষোভে এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন। যদিও পাশ্চাত্যের সংবাদ মাধ্যমগুলো বলছে নিহতের সংখ্য ৫০।
এরই মধ্যে বিক্ষোভের ফুটেজ এবং নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া রোধ করতে কর্তৃপক্ষ ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা সীমিত করেছে তেহরান।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং তিনি আমিনির আটক মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খলা’ অগ্রহণযোগ্য এবং ইরানকে অবশ্যই এই অস্থিরতাকে যথাযথভাবে মোকাবিলা করতে হবে।
আমিনির মৃত্যু ইরানে ব্যক্তিগত স্বাধীনতার ওপর বিধিনিষেধ, নারীদের জন্য কঠোর পোশাক কোড এবং নিষেধাজ্ঞার কারণে অর্থনীতির সমস্যাসহ নানা ইস্যুতে এতদিনের ক্ষোভকে উসকে দিয়েছে।
নারীরা তাদের হিজাব নেড়ে বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালন করছেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পতনের জন্য ক্ষিপ্ত জনতা আহ্বান জানিয়ে কেউ কেউ প্রকাশ্যে তাদের চুল কেটে ফেলছে।
২০১৯ সালে জ্বালানির দাম নিয়ে বিক্ষোভের পর থেকে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ এটি।
সরকারি বার্তা সংস্থা ইরনা রবিবার জানিয়েছে, বিপ্লবী গার্ডের ছত্রছায়ায় থাকা মিলিশিয়া বাসিজের একজন সদস্য উত্তর-পশ্চিম ইরানের ওরুমেহে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন।
যেখানে ইরানে বসবাসকারী এক কোটি কুর্দির বেশির ভাগের বসবাস।
রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে অস্থিরতায় ১২টি ব্যাংকের শাখা ধ্বংস হয়েছে এবং ২১৯টি এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রবা/জিজি/ এসআর