× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের কয়লাখনিতে নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৭:০২ পিএম

উদ্ধার অভিযান শেষ হলে হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রতীকী ছবি

উদ্ধার অভিযান শেষ হলে হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রতীকী ছবি

ভারতের ঝাড়খণ্ডের একটি কয়লাখনিতে ভূমিধসে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ধসের সময় খনিতে আরও অনেকে ছিল। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝাড়খণ্ডের ভাওড়া কয়লাখনি এলাকায় শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। যে খনিতে ধসের ঘটনা ঘটেছে সেটা অবৈধ। তার পাশেই ভারত কোকিং কোয়েল লিমিটেডের একটি খনি রয়েছে। 

স্থানীয় ডেপুটি পুলিশ সুপার অভিষেক কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনাকবলিত খনিটাতে স্থানীয় অনেক গ্রামবাসী কাজ করতেন। তাই হতাহতরা শ্রমিক না দিনমজুর তা নিশ্চিত হওয়া যায়নি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভাওড়া থানার পুলিশ ইন্সপেক্টর বিনোদ ওরাওঁ বলেছেন, উদ্ধার তৎপরতা চলছে। পরবর্তীতে হতাহত সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

সূত্র: এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা