× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ে’ ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান ও ভারতের উপকূল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৫:৪৯ পিএম

আরব সাগরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর স্যাটেলাইট ইমেজ। ৯ জুন সকালে নেওয়া

আরব সাগরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর স্যাটেলাইট ইমেজ। ৯ জুন সকালে নেওয়া

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ে’ পাকিস্তান ও ভারতের উপকূল ক্ষতিগ্রস্ত হবে। এটি ইতোমধ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে (ভিএসসিএস) পরিণত হয়েছে। আরব সাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের বর্তমান গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার।

শুক্রবার (৯ জুন) পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের এক নিয়মিত বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

তথ্যমতে, ঘূর্ণিঝড়টি কিছুটা দিক পরিবর্তন করে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সর্বশেষ ১২ ঘণ্টায় ধীরগতিতে উত্তর-উত্তর-পূর্ব দিকে সরেছে। বর্তমানে ঝড়টি ১৪ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৬৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং করাচি শহরের দক্ষিণ দিক থেকে ১ হাজার ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

স্থলভাগে ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার এবং কেন্দ্রে তা ১৬০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে জিওনিউজের এক প্রতিবেদনে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিপর্যয় আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিশালী হবে। আরব সাগরের বর্তমান কেন্দ্র থেকে এটা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। দুই দিন পর বিপর্যয়ের প্রভাব কমতে শুরু করবে।

সূত্র : জিওনিউজ, এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা