× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৫

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৭ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৪ পিএম

জাম্ফারা রাজ্যে পাহারা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

জাম্ফারা রাজ্যে পাহারা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাম্ফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয়রা এ তথ্য জানান।

ভয়েচ অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় তিন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, রুয়ান জেমা শহরের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় হামলার ঘটনা ঘটে।

বাসিন্দা আমিমু মুস্তাপা বলেন, ‘সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে সরাসরি মসজিদে ঢুকে পড়ে এবং আমাদের ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থানীয় বলেন, দুপুর প্রায় ২টার দিকে ওই হামলা হয়। এতে অনেকে আহত হয়েছেন।

এ বিষয়ে জাম্ফারা রাজ্য পুলিশের প্রতিনিধিদের সঙ্গে ফোন করে ও খুদে বার্তা পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেশটিতে ব্যাপকহারে অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতরা প্রায় দুই বছর ধরে উত্তর-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ সময় তারা হাজারো মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শত শত জনকে হত্যা ও সম্পদ লুঠপাট করেছে।

এসব দস্যুর মোকাবিলায় তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে সামরিক বাহিনী জাম্ফারাসহ তিনটি রাজ্যের বাসিন্দাদের দস্যুবিরোধী অভিযানের বিষয়ে সতর্ক করেছে। 

প্রবা/এইচকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা