× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৯:২৭ পিএম

বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। ছবি : রয়টার্স।

বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। ছবি : রয়টার্স।

বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গাপুরে। 

ওই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, চীন, এমনকি ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানরাও! 

তবে, ওই বৈঠকে রাশিয়ার কোন প্রতিনিধি ছিল না বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সিঙ্গাপুরের একটি গোপন জায়গায় ওই বৈঠক হয়। বিগত কয়েক বছর ধরেই নাকি সিঙ্গাপুর সরকারের উদ্যোগে ওই বৈঠক হয়ে আসছে। কিন্তু এর আগে সেই খবর প্রকাশ্যেই আসেনি। 

নিরাপত্তার কারণে এবং গোপনীয়তার কারণে প্রতি বছর বৈঠকের স্থান বদলে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। বৈঠকের সঙ্গে ৫ জন ব্যক্তি রয়টার্সকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানালেও তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান আভরিল হেইনজ্, ছিলেন চীনের গোয়েন্দা সংস্থার প্রধানও। 

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েলও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। 

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র এবং চীনের উপস্থিত থাকার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।

তবে ৫ জন গোপন সংবাদদাতার একজন এই প্রসঙ্গে জানিয়েছেন, অস্থির সময়ে পারস্পরিক সংযোগ রাখার জন্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো সাংকেতিক ভাষায় তথ্যের আদান-প্রদান করে। সেই বিষয়ে ‘গভীর বোঝাপড়া’ বাড়াতেই এই ধরনের বৈঠক আয়োজন করা হয়। 

ওই ব্যক্তি এটাও জানান যে, সিঙ্গাপুর সরকারই এই ধরনের বৈঠক আয়োজন করার ক্ষেত্রে উদ্যোগী হয়। 

যদিও সিঙ্গাপুরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এই বৈঠকের ব্যাপারে তাদের কাছে কোনো খবর নেই। বেইজিং এবং নয়াদিল্লিরও এ বিষয়ে নীরবতা পালন করেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা