× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধকালীন সময়ে ন্যাটোর সদস্য হবে না ইউক্রেন : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৫:২৩ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার আগ্রাসন শেষ হওয়ার আগে তার দেশ ন্যাটোতে যোগ দিতে পারবে না বলে শুক্রবার মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন পশ্চিমা সামরিক জোটকে ন্যাটোকে আরও শক্তিশালী করেছে। 

সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য প্রায় ৭৫ বছর আগে এই জোটটি গঠন করা হয়।

কিন্ত, এ সামরিক জোটের সদস্যরা ইউক্রেন প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। 

এদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘জোটটির সকল সদস্য দেশ এই বিষয়ে সম্মত যে, ইউক্রেনের সদস্যপদ পাওয়া অনির্ধারিত সময়ের ব্যাপার।’

জেলেনস্কি এস্তোনিয়ার প্রেসিডেন্ট অ্যালার কারিসের সঙ্গে ব্রিফিংকালে বলেন, ‘আমরা বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আমরা বুঝতে পারি যে, আমরা একক কোনো ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনতে যাচ্ছি না।’

জেলেনস্কি আরও বলেন, ‘অতএব, আমরা উপলব্ধি করেছি যে, এই যুদ্ধকালীন সময়ে আমরা ন্যাটোর সদস্য হবো না। আমরা এটি চাই না বলে নয়, বরং তা অসম্ভব বলেই।’

ইউক্রেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়টিতে যোগদানের প্রার্থী হলেও কতিপয় ইউরোপীয় দেশ রাশিয়ার আগ্রাস অব্যাহত থাকায় কিয়েভের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য একটি অনির্ধারিত সময়সীমা বেধে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

ন্যাটোতে যোগদানের অর্থ এ সামরিক জোটের সমিম্মলিত প্রতিরক্ষা ধারা আর্টিকেল-৫-এর আওতায় পড়বে ইউক্রেন। 

আর ওই ধারা অনুযায়ী ন্যাটোর কোনো সদস্য দেশ আক্রান্ত হলে দেশটি রক্ষায় সহায়তা করতে বাধ্য অন্য সদস্য দেশগুলো।

সূত্র : ব্যাংকক পোস্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা