× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে সড়ক দুর্ঘটনায় সাত ছাত্র নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৩:৪১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৪:৫১ পিএম

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : এনডিটিভি

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। ছবি : এনডিটিভি

ভারতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো সাত তরুণের। নিহতরা একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন বলে জানা গেছে।

সোমবার (২৯ মে) ভোরে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসামের গুয়াহাটির জুলুকবাড়ি এলাকায়।

একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ ছাত্র মিলে গাড়ি নিয়ে সোমবার ভোরে বেরিয়েছিলেন ছাত্রাবাস থেকে।

জানা গেছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির চালক সজোরে ধাক্কা মারেন রাস্তার ডিভাইডারে। তারপর গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই সাত ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু হয়। বাকি তিন ছাত্রকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবারই অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত ছাত্ররা হলেন ডিব্রুগড়ের ইমন বড়ুয়া, শিবসাগরের কৌশিক মোহন, গুয়াহাটির অরিন্দম ভুওয়াল, নিওর ডেকা, নগাঁওয়ের উপাংশু সরমা, মাজুলির রাজকিরণ ভূঁইয়া ও মঙ্গলদইয়ের কৌশিক বড়ুয়া৷

পিকআপ ভ্যানের চালকসহ তিন যাত্রীও আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ওই এলাকায় নতুন কিছু নয়। মাঝেমাঝেই পুলিশের চোখ এড়িয়ে ওই রকম ‘র‌্যাশ ড্রাইভিং’ চলে।
সোমবার ভোরে তেমনই কোনো ঘটনা ঘটেছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ছাত্ররা মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হবে বলে পুলিশসূত্রে জানানো হয়েছে।

সূত্র : এনডিটিভি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা