× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয়বারের মতো বিস্ফোরণে কাঁপল স্বর্ণমন্দির এলাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৫:১১ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৫:৪৩ পিএম

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দির। ছবি : সংগৃহীত

ভারতের অমৃতসরের স্বর্ণমন্দির। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দির এলাকা।

ভারতীয় পুলিশ বৃহস্পতিবার (১১ মে) এ খবর নিশ্চিত করেছে।

শিখধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান।

খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, ‘এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল ইনটেলিজেন্স এজেন্সি (এনআইএ) ও পাঞ্জাব পুলিশের একটি ফরেনসিক দল এটি নিয়ে কাজ করছে।’

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। আগের দুই বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।

এ দুই বিস্ফোরণের একটি সোমবার এবং আরেকটি গত সপ্তাহান্তে ঘটে। পুলিশ এখন পর্যন্ত এসব বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।

প্রসঙ্গত, পাঞ্জাব রাজ্যের এ স্বর্ণমন্দির সারা বিশ্বের শিখদের কাছে একটি পবিত্র স্থান।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা