× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরুতে খনি দুর্ঘটনায় ২৭ জনের লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:০৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৮:২৮ পিএম

খনি শ্রমিকদের আত্মীয়রা লা এস্পেরানজা-১ খনির প্রবেশপথে অপেক্ষা করছে। ছবি : আল-জাজিরা

খনি শ্রমিকদের আত্মীয়রা লা এস্পেরানজা-১ খনির প্রবেশপথে অপেক্ষা করছে। ছবি : আল-জাজিরা

পেরুর দক্ষিণাঞ্চলীয় একটি স্বর্ণ খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (৮ মে) দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

খবরে বলা হয়েছে, পেরুর ইয়ানাকুইহুয়া শহরের ওই স্বর্ণ খনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণের পর ২৭ কর্মীর মৃত্যু হয়। 

বিস্ফোরণে খনির ভেতরে আগুন ধরে গেলে তারা প্রাণ হারান।

ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে পেরুর সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক খনি দুর্ঘটনাগুলোর একটি।

ইয়ানাকুইহুয়া মেয়র জেমস ক্যাসকুইনো আরপিপি বেতার কেন্দ্রকে বলেন, ‘আমরা ২৭ শ্রমিকের লাশ উদ্ধার করতে পেরেছি। রাত ১টার দিকে সেখানে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।’

ক্যাসিকুইনো বলেন, ‘লাশগুলো আঞ্চলিক রাজধানী আরেকুইপা শহরের মর্গে নেওয়া হয়েছে।’

গত শনিবার এ আগুন ছড়িয়ে পড়লেও লা এস্পেরাঞ্জা খনি-১-এর ভেতরে বিষাক্ত গ্যাসের উৎপত্তি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

উদ্ধারকারী দল রবিবার প্রথম ১২ জনের মরদেহ উদ্ধার করে।

এএফপির খবরে বলা হয়, সেখানে আর কেউ জীবিত নেই।

খনি শ্রমিকদের বেশিরভাগই পেরুর দক্ষিণাঞ্চলীয় আন্দিয়ানের কুসকো ও পুনো এলাকার বাসিন্দা।

খনি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর পেরুতে খনি দুর্ঘটনায় ৩৯ জন প্রাণ হারান।

সূত্র : ইউরো নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা