× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে মোদির খোলা চিঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১২:৫৩ পিএম

বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটারের রোড শোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি

বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটারের রোড শোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি

ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন।

কর্ণাটকে ১০ মে অনুষ্ঠিতব্য ভোটে ক্ষমতাসীন বিজেপির লক্ষ্য ওই রাজ্যে ৩৮ বছরের ইতিহাস ভেঙে টানা দ্বিতীয়বার জয়লাভ করা।

কর্ণাটকের জনগণের উদ্দেশে খোলা চিঠিতে মোদি লিখেছেন : ‘আপনারা সব সময় আমাকে ভালোবাসা এবং স্নেহ দিয়ে এসেছেন। এটি আমার কাছে একটি ঐশ্বরিক আশীর্বাদের মতো মনে হচ্ছে। আমরা ভারতীয়রা আমাদের প্রিয় দেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। কর্ণাটক তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিতে আগ্রহী। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের পরবর্তী লক্ষ্য শীর্ষ ৩-এ পৌঁছানো। এটি তখনই সম্ভব যখন কর্ণাটকের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়ে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।’

গত শনিবার প্রধানমন্ত্রী মোদি রাজ্যে বিজেপির আগ্রাসি প্রচারণার অংশ হিসেবে বেঙ্গালুরুতে ২৬ কিলোমিটারের একটি রোড শোর আয়োজন করেছিলেন।

কারণ বিজেপি ওই নির্বাচনে কংগ্রেসের হেভিওয়েট ডি কে শিবকুমার, সিদ্দারামাইয়া ও এইচডি কুমারস্বামীর জেডি (এস) দ্বারা পরিচালিত একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে।

মোদি তার চিঠিতে কর্ণাটক এবং এর জনগণের প্রতি তার দলের প্রতিশ্রুতিও তুলে ধরেন।

তিনি লিখেছেন : ‘কোভিড মহামারি চলাকালীন বিজেপি সরকারের অধীনে বিদেশি বিনিয়োগ হিসেবে বার্ষিক ৯০ হাজার কোটি রুপির বেশি পেয়েছে কর্ণাটক। আমরা কর্ণাটককে বিনিয়োগ, শিল্প এবং উদ্ভাবন ও শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তায় ১ নম্বর করতে চাই।’

গ্রামীণ, শহুরে পরিকাঠামো, পরিবহন এবং চাকরিসংক্রান্ত উদ্বেগগুলোকে সম্বোধন করে মোদি লিখেছেন : ‘বিজেপি সরকার কর্ণাটকে পরবর্তী প্রজন্মের শহুরে পরিকাঠামো তৈরি করতে পরিবহন আধুনিকীকরণ, গ্রামীণ, শহুরে অঞ্চলে জীবনযাত্রার মান বাড়াতে কাজ চালিয়ে যাবে এবং নারী ও যুবকদের জন্য সুযোগ তৈরি করবে। কর্ণাটকের প্রতিটি নাগরিকের স্বপ্ন আমার স্বপ্ন।’

একটি পৃথক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী মোদি কর্ণাটকের জনগণকে রাজ্যটিকে ‘নম্বর ওয়ান’ করতে নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা