× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরুর স্বর্ণখনিতে আগুনে প্রাণ হারালেন ২৭ শ্রমিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১১:২২ এএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১২:৪৫ পিএম

দুর্ঘটনার সময় শ্রমিকরা ১০০ মিটার নিচে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। পেরুর দক্ষিণাঞ্চলের একটি স্বর্ণ খনির দৃশ্য। ছবি : সংগৃহীত

দুর্ঘটনার সময় শ্রমিকরা ১০০ মিটার নিচে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। পেরুর দক্ষিণাঞ্চলের একটি স্বর্ণ খনির দৃশ্য। ছবি : সংগৃহীত

পেরুতে একটি স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৭ মে) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির সাম্প্রতিক ইতিহাসে খনি দুর্ঘটনার এটাই সবচেয়ে বড় ঘটনা।

দক্ষিণ পেরুর কনডেসুয়োস প্রদেশের আরেকুইপা অঞ্চলের লা এস্পেরানজা ১ খনিতে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে একটি শর্ট সার্কিট দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।

যে খনিতে দুর্ঘটনা ঘটেছে তা পরিচালনা করে মিনেরা ইয়ানাকিহুয়া নামে একটি কোম্পানি। কোম্পানিটি ২৩ বছর ধরে সেখানে কাজ করছে। দুর্ঘটনা নিয়ে কোম্পানিটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার (৬ মে) স্থানীয় সময় রাতে ওই খনিতে বিকট শব্দ হয়। এরপর ভেতরে আগুন ধরে যায়। তখন শ্রমিকরা খনির প্রায় ১০০ মিটার নিচে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, ভেতরে থাকা সবাই প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনার সময় খনিতে কতজন শ্রমিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

পেরুর রাষ্ট্রপতির কার্যালয় এক টুইটে জানায়, আমাদের ইতিহাসে এটা একটা ট্র্যাজেডি। এ ট্র্যাজেডির পর স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

পেরুর খনি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর খনি দুর্ঘটনায় দেশটিতে অন্তত ৩৯ ব্যক্তি নিহত হয়েছেন।

২০২০ সালে আরেকুইপা গ্রামে একটি খনিতে নিহত হয়েছিলেন অন্তত চার শ্রমিক।

রুপা, তামা ও দস্তা উৎপাদনের ক্ষেত্রে পেরুর অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে জিঙ্ক, টিন, সিসা উৎপাদনে পেরুর অবস্থান উত্তর আমেরিকায় শীর্ষে।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা